বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গৃহবধূকে শিল দিয়ে মাথায় আঘাতের পর গলা কেটে হত্যা!

আশুলিয়ায় সীমা আক্তার (২৪) নামে এক পোশাক শ্রমিক ও গৃহবধূকে শিল দিয়ে মাথায় আঘাতের পর গলা কেটে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্বামী রেজাউল করিমকে আটক করেছে পুলিশ।

রোববার ভোরে আশুলিয়ার জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজ রোডে অবস্থিত আফাজ উদ্দিনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

হত্যার শিকার সীমা আক্তার পাবনা জেলার বিয়ালবাড়ী এলাকার জাহিদুল ইসলামের মেয়ে। তার ৮ বছরের একটি শিশু কন্যা রয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূর স্বামী ভোর রাতের দিকে ঘুমন্ত অবস্থায় থাকা সীমা আক্তারকে প্রথমে শিল দিয়ে মাথায় আঘাত করে। পরে ঘরের মধ্যে থাকা বটি দিয়ে গলা কেটে হত্যা করে।

এদিকে ওই বাসার অন্যান্য ভাড়াটিয়ারা বিষয়টি বুঝতে পেরে রেজাউল করিমকে আটক করে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং স্ত্রী হত্যার দায়ে রেজাউলকে আটক করে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী