মাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করলো ছেলে


মাগুরা: পারিবারিক বিরোধের জের ধরে মাগুরার শালিখা উপজেলার পুলুম গ্রামে রাজিয়া খাতুন (৬৫) নামে এক মাকে গলাকেটে হত্যা করেছে পান্নু মোল্লা নামে পাষণ্ড ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলেকে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।
বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রাজিয়া পুলুম গ্রামের মকছেদ মোল্লার স্ত্রী।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল খান জানান, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে মা রাজিয়া খাতুনকে (৬৫) ধারালো অস্ত্র দিয়ে গলায় কুপিয়ে হত্যা করেছে ছেলে পান্নু মোল্লা। হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকাবাসী ঘাতক ছেলে পান্নুকে ধরে পুলিশের দিয়েছে।
এ ব্যাপারে পুলিশ সুপার এহসান উল্লাহ জানান, বাবা-মা’র উপর নির্যাতনের অভিযোগে পুলিশ এর আগেও একবার পান্নুকে আটক করে হাজতে দিয়েছিলো।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













