মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঝিনাইদহে হাতুড়ে ডাক্তারের ক্যাপসুল খেয়ে মৃত্যুর পথে অসহায় সুরুজ !

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ:ঝিনাইদহ শৈলকুপার ভাটই গ্রামের সুরুজ মিয়া বেশ কয়েকদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছিলেন। গত ১৭ এপ্রিল সুরুজ মিয়া ভাটই বাজারের “রাই মেডিকেল” এর গ্রাম্য হাতুড়ে ডাক্তার সুভাশের পরামর্শে ক্ল্যাভুসেফ (২৫০ এম .জি) খেতে থাকেন। এন্টিবায়োটিক ক্যাপসুল খাওয়ার পরে শরীরের সর্বত্র কালো চাঁকা চাঁকা ও ফোঁসকা বেরিয়েছে সুরুজ মিয়ার গোটা শরীরে।

এই ক্ল্যাভুসেফ এন্টিবায়োটিক ক্যপসুল খাওয়ার আধা ঘন্টা পর পরই তার শরীরে যন্ত্রনা শুরু হয়। এক দিন পর সুরুজ মিয়া শরীরে বিভিন্ন স্থানে কালো চাঁকা চাঁকা ও ফোঁসকা হতে শুরু করে। এরপর আস্তে আস্তে বাড়তে থাকে যন্ত্রনা ,ক্রমেই খারাপ অবস্থা হতে থাকে সুরুজ মিয়ার। তার পর শনিবার রাতে সুরুজ মিয়ার স্ত্রী রুমা, ও তার মা সুরুজ মিয়াকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। বিস্তারিত জানতে চাইলে এমনটিই বলেছেন সুরুজ মিয়ার চাচাতো ভাই আলামিন।
ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করার পর মেডিসিন বিশেষজ্ঞ মোকাররম হোসেন তত্বাবাধনে চিকিৎসা নিচ্ছেন সুরুজ মিয়া। মেডিসিন বিশেষজ্ঞ মোকাররম হোসেন বলেছেন ক্ল্যাভুসেফ ক্যাপসুল খাওয়ার কারনে এ সমস্যা দেখা দিয়েছে ।

মোকাররম হোসেন বলেছেন, ভুল চিকিৎসা ও এন্টিবায়োটিক সেবনের ফলে এমনটি হয়েছে। তবে মোকাররম হোসেন তাকে আশ্বস্ত করেছেন সুস্থ্য হয়ে ওঠার একই সাথে সবাই কে এন্টিবায়োটিক ব্যবহার প্রসঙ্গে সতর্কতার পরামর্শ দিয়েছেন। সুস্থ সবল সুরুজ মিয়ার হঠাৎ এ অবস্থার কারনে পরিবারটির মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও আতঙ্ক, দেখার কেউ নেই।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী