জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে পোশাককর্মী দুই বোনকে ধর্ষণ
গাজীপুরের কালিয়াকৈরে জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে পোশাককর্মী দুই বোনকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তাঁদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আজ শনিবার বাড়ির মালিকের স্ত্রীকে আটক করেছে পুলিশ।
ধর্ষণের শিকার দুই বোনের পরিবার ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে কারখানায় কাজ শেষে বাসায় ফেরেন দুই বোন। এরপর বাড়ির মালিকের স্ত্রী হোসনে আরার সহযোগিতায় পাশের বাড়ির ফারুক তাঁদের জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাওয়ায়। কিছুক্ষণ পর দুই বোন অচেতন হয়ে পড়েন। এরপর তাদের ধর্ষণ করা হয়। এদিকে সকাল হলেও তাদের চেতনা ফেরেনি। অবস্থার অবনতি হলে বিকেলে তাঁদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পালিয়ে যায় ফারুক ও তার সহযোগীরা। আজ শনিবার সকালে চেতনা ফিরলে দুই বোন পরিবারের লোকজনকে ঘটনা জানান। পরে তাঁদের ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুই বোন দীর্ঘদিন ধরে ওই বাড়িতে ভাড়া থাকেন। তাঁদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়।
দুই বোনের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে আজ দুপুরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক শাহজাহানের স্ত্রীকে আটক করে পুলিশ।
ধর্ষককে আটকের চেষ্টা চলছে বলে জানান কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোতালেব। তিনি বলেন, ‘আমরা অত্যন্ত কঠিনভাবে মনিটর করছি। যেহেতু ভিকটিমরা অত্যন্ত গরিব। তারা গার্মেন্টস শ্রমিক, অসহায় মহিলা। তারা যেহেতু একজনের বাসায় ভাড়া থাকে, আর বাড়িওয়ালীর সহযোগিতায় অন্য আরেকজন ব্যক্তি তাদের ধর্ষণ করবে। আমরা সহজে পার পেতে দেব না। এরই মধ্যে সহায়তাকারী বাড়িওয়ালীকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা ধর্ষককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনব ইনশাল্লাহ।’
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













