বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভালোবাসার ফাঁদে, তরুণীকে ধর্ষণের পর পতিতালয়ে বিক্রি

সাভারের আশুলিয়ায় গার্মেন্টকর্মী এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের পর ময়মনসিংহের একটি পতিতালয়ে বিক্রি করে দেয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী ওই নারী শ্রমিককে উদ্ধার করে জড়িতদের মধ্যে দুই জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আশুলিয়ার নবীনগর থেকে ঘটনার সাথে জড়িত প্রতারক সেন্টু হোসেন শাকিল (২৫) ও আলমগীর (২৬) নামের দুই সহদোরকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যমতে ময়মনসিংহের কোতয়ালী থানাধীন একটি ভাড়া বাসা হতে ওই নারীকে উদ্ধার করা হয়।

আটকেরা মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার কোটকান্দি গ্রামের মকর হোসেনের ছেলে। ভুক্তভোগী ওই নারী শ্রমিক জানান, ২/৩ মাস আগে নবীনগরের জাতীয় স্মৃতিসৌধে ঘুরতে এসে প্রতারক শাকিলের সাথে পরিচয় হয় তার। পরে তা প্রেমের সম্পর্কে রুপ নেয়।

এক পর্যায়ে গত ১৭ই জুলাই শুক্রবার তাকে কৌশলে ঈদের বাজার করে দেয়ার প্রলোভন দেখিয়ে আশুলিয়ার জিরানী বাজারে ডেকে নেয় শাকিল। পরে শাকিল, আলমগীর ও রাশেদসহ চার/পাঁচ জন তাকে একটি প্রাইভেট কারে ময়মনসিংহের কোতয়ালী থানাধীন রিমি নামে এক নারীর বাসায় নিয়ে আটকে রাখে। জোরপূর্বক ধর্ষণের পর তাকে ভয়ভীতি দেখিয়ে রিমি নামের ওই নারীর কাছে বিক্রি করে দেয়। পরে রিমি তাকে পতিতাবৃত্তি করতে বাধ্য করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক হাবিবুর রহমান জানান, এ ঘটনায় ওই দিন রাতে (১৭ই জুলাই) শিউলী আক্তার নিখোঁজ বোনের সন্ধানে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

পরে তার দেয়া তথ্যমতে প্রতারক শাকিল ও ওই নারী শ্রমিকের প্রেম প্রণয়ের একটি চিরকুটের সন্ধান পায় পুলিশ। সেই চিরকুটের সূত্র ধরে প্রথমে আশুলিয়ার নবীনগর থেকে প্রতারক শাকিল ও আলমগীর নামের দুই সহদোরকে আটক করা হয়। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ওই নারী শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরো জানান, এঘটনায় উদ্ধারকৃত ওই নারীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি