বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তারেক রহমানের সাবেক পিএস অপুর জামিন

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব (পিএস) মিয়া নুরউদ্দিন অপুকে এক কোটি টাকা চাঁদা দাবির মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

এর ফলে কারাগারে থাকা অপুর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সগীর হোসেন লিওন। তবে এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করবে বলে জানিয়েছেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ।

আজ সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষে স্থায়ী জামিনের আদেশ দেন।

আদালতে অপুর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

মামলার নথি থেকে জানা যায়, চাঁদা দাবির অভিযোগে ২০০৭ সালের ৮ জানুয়ারি গুলশান থানায় তারেক রহমান ও অপুর বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী আমিন আহমেদ। এ মামলায় অপুর আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১৮ আগস্ট হাইকোর্ট রুল ও অন্তর্বর্তীকালীন জামিন দেন।

২০১৪ সালের ১৮ জুন নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন অপু। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। তাঁর বিরুদ্ধে থাকা অপর একটি দুর্নীতির মামলায় চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি হাইকোর্ট জামিন দিয়েছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে