রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আমার জ্ঞান ছিলোনা, আমার মনে হয় আমাকে ধর্ষণ…[ভিডিও সহ]

রাত তখন ১০টা। নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে ফোনে মগ্ন বছর বাইশের এক তরুণী। রাত হলেও রাস্তায় লোকজনের অভাব নেই। আচমকাই পিছন থেকে এসে তাঁকে পাঁজাকোলা করে তুলে নিল টুপি আর স্কার্ফে মুখঢাকা এক ব্যক্তি। তার পর তাঁকে টানতে টানতে নিয়ে গেল একটি নির্জন জায়গায়। তরুণীর আর্ত চিৎকারেও সাহায্যের জন্য ছুটে আসেননি আশপাশের কোনও পথচারী। ঘটনা ২৩ এপ্রিলের। খবর- আনন্দবাজার

দক্ষিণ বেঙ্গালুরুর এই অপহরণ কাণ্ডের গোটাটাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। আর এত দিন পরে সোমবার সেই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের এক শীর্ষ কর্তা বলেছেন, “ওই তরুণীকে অপহরণের অভিযোগে অক্ষয় নামের এক জনকে ধরা হয়েছে।”

সে রাতের কথা এখনও ভুলতে পারেননি ওই তরুণী। তিনি বলেন, “ওই লোকটা আমাকে টানতে টানতে একটি সুনসান জায়গায় একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে নিয়ে যায়। আমার মনে হয় আমাকে ধর্ষণের চেষ্টা করে সে। আমি গলা ফাটিয়ে চিৎকার করতে থাকি। কিন্তু, সে আমার মুখ চেপে ধরে। নিজেকে বাঁচাতে আমি তাঁকে সজোরে কামড়ে দিই। তখনই আমাকে ভারী কিছু দিয়ে আঘাত করে সে। মারের চোটে জ্ঞান হারিয়ে যায় আমার।”

তরুণীর দাবি, জ্ঞান ফিরলে তিনি দেখেন ওখান থেকে চম্পট দিয়েছে ওই দুষ্কৃতী। তিনি আরও দাবি করেছেন, আমাকে ধর্ষণ করার উদ্দেশ্যেই ওখানে নিয়ে গিয়েছিল ওই দুষ্কৃতী। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, সঙ্গে দামি মোবাইল বা ব্যাগে টাকা থাকা সত্ত্বেও সেগুলো ছুঁয়ে দেখেনি ওই দুষ্কৃতী। গত কাল ওই দুষ্কৃতীর ধরা পড়ার খবর শুনে তার কড়া শাস্তির দাবি জানিয়েছেন তরুণী।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত