যৌন নির্যাতনে অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার
কয়েকজন ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সাময়িক বরখাস্ত আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রশীদ ফেরদৌসকে গ্রেফতার করেছে পুশিলশ। রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে অভিযুক্ত শিক্ষককে বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তবে ঘটনাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন ওই শিক্ষক।
তিনি বলেছেন, তাকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করতে একটি মহল তৎপর।
ষড়যন্ত্রের আশঙ্কায় আগেই তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানিয়েছিলেন ওই শিক্ষক।
অভিযোগকারী ছাত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কোনো লিখিত অভিযোগ করেনি। তবে ঘটনার কথা উল্লেখ করে বেনামে একটি চিঠি পাঠানো হয় বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষের কাছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













