বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গরম পানি ঢেলে নির্যাতন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চুরির মামলায় সিএনজিচালিত অটোরিকশা চালককে নির্যাতনের ঘটনায় এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলা হয়েছে।

ওই এসআইয়ের নাম বেলাল হোসেন। নির্যাতিত চালক মো. সুমন নিজেই মামলাটি করেছেন। গত ২৮ এপ্রিল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন মো. সুমন। বিচারক বিষয়টি আমলে নিয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে আদালতকে প্রতিবেদন দাখিলের নির্দেশন দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, কসবা থানার তালতলার জগৎপুর গ্রামের সিএনজি অটোরিকশাচালক সুমনকে গত ২৪ এপ্রিল দুপুরে কসবা পুরাতন বাজার সিএনজিস্ট্যান্ড থেকে আটক করেন এসআই বেলাল। সেখানে তাঁকে মারধর করে থানায় নিয়ে যান তিনি। থানায় তাঁকে কোমরে গরম পানি ঢেলে অমানবিক নির্যাতন চালান এসআই বেলাল। সুমনের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকাও নিয়ে নেন তিনি। পরে সুমনকে কসবা থানায় দায়ের করা কথিত চুরির মামলায় আদালতে পাঠানো হয়। পরে আদালত সুমনকে জামিন দেন।

সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় গত ২৮ এপ্রিল আইনজীবীর মাধ্যমে এসআই বেলাল হোসেনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।

সুমনের আইনজীবী সহকারী সরকারি কৌঁসুলি মো. এ আল মামুন খান তৈমুর মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত সুমনের অভিযোগ আমলে নিয়ে কসবা থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এ বিষয়ে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, নির্ধারিত সময়ে তদন্ত কাজ শেষ করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

এ ব্যাপারে এসআই বেলাল হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি নির্যাতনের বিষয়টি অস্বীকার করেন এবং তাঁর বিরুদ্ধে মামলার বিষয়টি শোনেননি না বলে জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী