বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিক্ষোভ মিছিল করেছে আ.লীগ হরতালের প্রতিবাদে

যুদ্ধাপরাধে মতিউর রহমান নিজামির ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

রোববার সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকায় মিছিল নিয়ে জড়ো হতে থাকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন নেতা-কর্মীরা।

সমাবেশে যোগ দিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধীদের বাঁচাতে একের পর এক ষড়ষন্ত্র করে যাচ্ছে। মহান স্বাধীনতা যুদ্ধের সময় কয়েকটি রাষ্ট্র স্বাধীনতার বিরোধিতা করেছিল, এখনো করছে। বিএনপি-জামায়াত এখন এসব বিদেশি রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আর যুদ্ধাপরাধীদের বাঁচতে তারা হরতাল দিয়েছে। তাই এটা স্পষ্ট যে, এই হরতালও ষড়যন্ত্রের অংশ।

এর পরপরই যুবলীগ মহানগর দক্ষিণের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন।

ঢাকার বিভিন্ন স্থান থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা হরতালবিরোধী মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হন। পরে তারাও সমাবেশ করে জিপিও মোড় হয়ে মিছিল নিয়ে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল শেষ করেন।

এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ কয়েকটি সরকার সমর্থক সংগঠন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী