বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুই জনকে কুপিয়ে হত্যা

জেলার টঙ্গীর এরশাদ নগর এলাকায় দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহ এলাকার একটি বিলের পাড় ও সড়ক থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, এরশাদ নগর এলাকার শরীফুল ইসলাম ও জুম্মন আলী।

টঙ্গী মডেল থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, সকালে এরশাদ নগর এলাকার নিম্নাঞ্চলে একটি বিলের পাড়ে শরীফ ও রাস্তার ওপর জুম্মনের মরদেহ পড়ে দেখে তাদেরকে খবর দেয় স্থানীয়রা। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। শরীফের ঘাড়ে এবং জুম্মনের মাথা ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলেও জানান জহিরুল ইসলাম।

নিহত শরীফ স্থানীয় আওয়ামী লীগের সহযোগী সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ওয়ার্ড সভাপতি এবং যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে। জুম্মন একটি টুপি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতের স্বজনরা জানান, রাত ১২টার দিকে শরীফকে বাসা থেকে ডেকে নিয়ে যায় চার-পাঁচ জন লোক। পরে তাকে এরশাদ নগরের বিলের পাড়ে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ‍কুপিয়ে হত্যা করে। এই ঘটনা দেখে ফেলায় শরীফের বন্ধু জুম্মনকেও হত্যা করা হয়।

টঙ্গী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেছেন, ‘সংগঠনের আভ্যন্তরীণ কোন্দলে এ খুন হতে পারে। বিষয়টি তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করা হবে’।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী