মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গাজীপুরে স্কুল ছাত্রীকে ধর্ষনের পর হত্যা

গাজীপুর মহানগরীর দাখিনখান পূর্বপাড়া এলাকায় এক স্কুল ছাত্রী শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার মধ্যরাতে পুলিশ তার লাশ বাড়ির পাশে একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে। এ ঘটনায় ধর্ষকের মা ও বোনকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানার পুলিশ।

নিহত স্কুল ছাত্রীর নাম সাদিয়া আফরিন ওরফে মায়া (৮)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের দাক্ষিনখান এলাকার রাজমিস্ত্রী কামাল হোসেনের মেয়ে এবং হায়দরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

নিহতের পিতা কামাল হোসেন জানান, তার সঙ্গে সৌদি প্রবাসী বড় ভাই কালাম মিয়ার জমিজমা নিয়ে বিরোধ ছিল। এনিয়ে প্রায়ই তাদের দুই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদের ঘটনা ঘটে।

রোববার সকালে মায়ার মা গার্মেন্টে, বড় বোন স্কুলে এবং তিনি কাজে চলে যান। দুপরে তিনি কাজ থেকে বাড়িতে এসে খাবার খেয়ে ফের কাজে চলে যান। তখন মায়া বাড়িতে একাই ছিলো।

সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে শুনেন ছোট মেয়ে মায়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে তিনি ও পরিবারের লোকজন মিলে বিভিন্ন স্থানে খোঁজাখুজি ও মাইকিং করেন। এক পর্যায়ে রাত ১১টার দিকে তার ভাতিজা রহমত উল্লা মনাদের (১৮) বাথরুমের সেফটি ট্যাংকির স্লাব সরানো দেখতে পেয়ে সকলের সন্দেহ হয়। পরে সেফটি ট্যাংকির স্লাব সরিয়ে নিচে বাঁশ দিয়ে নাড়া দিলে মায়ার লাশ ভেসে উঠে। পরে থানায় খবর দিয়ে পুলিশ মায়ার হাত, পা ও গলায় রশি বাধা অবস্থায় তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এসময় মায়ার শরীরের নিন্মাংশে কাপড় ছিলনা।

জয়দেবপুর থানাধীন পূবাইল পুলিশ ক্যাম্পের এসআই মোবারক হোসেন জানান, নিহতের গোপনাঙ্গ দিয়ে রক্ত ঝড়ছিলো। তা থেকে ধারনা করা হচ্ছে হত্যার আগে তাকে ধর্ষন করা হয়েছে। তার গালে ও শরীরে কামড়ের মতো চিহ্ন রয়েছে।

তিনি আরো জানান, এ ব্যাপারে নিহতের পিতা বাদি হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন। রাতেই মামলার আসামি ধর্ষক রহমত উল্লা মনার মা ফজিলত বেগম ওরফে ফাতেমা (৪০) ও তার বোন নাসিমা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষক রহমত উল্লা মনা পলাতক রয়েছে। রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী