মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে সাসপেন্ড প্রধান শিক্ষক

এক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে একই স্কুলের প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হল। ঘটনাটি ঘটেছে মেহেরপুর জেলার মুজিবনগর এলাকায়। সোমবার বিদ্যালয় পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় সেই অভিযুক্ত প্রধান শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করতে পারেনি।

জানা গিয়েছে, ওই শিক্ষিকা কুষ্টিয়ার মেহেরপুরের একটি স্কুলের শিক্ষক। চলতি বছরে একটি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তিনি স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কুষ্টিয়া শহরে যান। সেখানে তাঁরা বড় বাজার এলাকায় একটি আবাসিক হোটেলের পৃথক দুটি ঘরে ওঠেন। শুক্রবার সকালে পরীক্ষায় অংশ নিতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় প্রধান শিক্ষক তাঁর ঘরে ঢোকেন। পরে তাঁকে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর তিনি নিজেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। এই ঘটনায় গত শনিবার রাতে শিক্ষিকা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।

এই ঘটনার প্রতিবাদে এদিন সকাল ন’টার দিকে মুজিবনগর এলাকার বাসিন্দারা ওই স্কুলের সামনে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা প্রধান শিক্ষককে বরখাস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে সকালে বিদ্যালয় পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকা হয়। সভায় প্রধান শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত হয়। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দীন বলেন, প্রাথমিকভাবে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিয়মানুযায়ী তিনি স্থায়ীভাবে বরখাস্ত হবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী