বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রেমিকাকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করল প্রেমিক!

হাসনা বেগম বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে আশ্রয় নেয়। মধ্যরাতে লোকের আনাগোনা কমে গেলে কথিত প্রেমিক ও তার পরিবারের সদস্যরা ঘরের খুঁটির সাথে বেঁধে অমানুষিক নির্যাতন চালায়। এমন অভিযোগ উঠেছে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ইমান আলীর ছেলে বকুলের বিরুদ্ধে। মঙ্গলবার এ ঘটনা ঘটে।

জানা গেছে, পার্শ্ববর্তী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের জালাল শেখের মেয়ে হাসনা বেগম নিজের বিয়ের দাবিতে মঙ্গলবার রাতে আশ্রয় নেয় ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ইমান আলীর ছেলে বকুলের বাড়ীতে। তাকে বিয়ে করার প্রস্তাব দিয়ে বকুল হোসেন দীর্ঘদিন ধরে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বকুলের বাড়িতে আশ্রয় নেওয়ার পর তাকে মধ্যরাত থেকে বকুল ও তার পরিবারের অন্যান্য সদস্যরা শুরু করে নির্যাতন। এক পর্যায়ে ঘরের বারান্দার খুঁটির সাথে তাকে দড়ি ও চেন দিয়ে বেধে রাখা হয়। পরে সকালে গ্রামবাসী তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

নির্যাতিতা হাসনা বেগম জানায়, আমাকে বিয়ের আশ্বাস দিয়ে ডেকে নিয়ে এই অমানবিক অত্যাচার করা হয়।ঘটনার পর থেকে বকুলসহ বাড়ীর সবাই পলাতক রয়েছে বলে স্থানীয়রা জানান।

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী