বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজধানীতে সন্ধ্যা নামলেই সেইসব এলাকা হয়ে উঠে ভয়ংকর ও দেহ ব্যবসার ফাঁদ [ভিডিও সহ]

শহরের জীবন মানেই দিনরাত ২৪ ঘন্টা ব্যস্ততা। প্রতিটি মানুষই নিজ নিজ কাজে নিদ্দিষ্ট সময়ে ব্যস্ত থাকেন। কেউ দিনে, আবার কেউ রাতে। রাজধানী ঢাকায়ও দিনে ও রাতে জীবিকা নির্বাহের কাজে ব্যস্ত সময় কাটান সবাই।

রাজধানীর যেসব স্থানে দিনে হাজার হাজার মানুষের আনাগোনা, সন্ধ্যা নামলেই সেইসব এলাকা ও অলিগলি হয়ে উঠে ভয়ংকর। রাত গভীর হওয়ার সাথে সাথে সেইসব এলাকা হয়ে ওঠে আরও ভয়ংকর।

ছিনতাইকারী, নেশাকারী ও পুলিশ বাহিনীসহ অনেকেই রাতের ঢাকায় জেগে থাকেন। এদের পাশাপশি আরও একটি অসহায় নারী গোষ্ঠি অন্ধকার গলি, ফুট ওভারব্রিজ ও সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা পার্কে ভেতরে সামান্য টাকায় বিক্রি করেন তাদের দেহ।

মাত্র ১০০-২০০ টাকার বিনিময় এসব অসহায় নারীদের দেহ ভোগ করেন রিশকা ও সিএনজি চালকসহ দেশের অনেক বড় মানুষরা। এদের সঙ্গে অনেক সময় দেখা যায় মাঝ বয়সী পুরুষসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের।

এক নারী যৌনকর্মী কান্না জড়িত কন্ঠে বলেন, এছাড়া আর কি করবো। এরআগে এক বাসায় কাজ করতাম। ওই বাসার মালিক প্রতিদিন…।এরপর কাজ ছেড়ে দিয়ে এখানে এসেছি। এটা না করলে খাব কি? ছেলে সন্তান নিয়ে চলতে হবে তো।

এছাড়াও রাজধানীতে ছিনতাইকারীরাও জাল বিছিয়ে রয়েছেন। ভোর, সকাল, দুপুর ও রাতে ভাগ ভাগ হয়ে ছিনতাই করেন ছিনতাইকারীরা। অপরাধীদের মাঝে রাতের ঢাকায় কর্মঠ মানুষও পাওয়া যায়। যারা রাতে কাজের আশায় কারওয়ান বাজারের রাস্তার পাশে ঝুড়িতেই শুয়ে ঘুমিয়ে পড়েন।

বেসরকারি একটি সংস্থার জরিপে দেখা গেছে, রাজধানীতে প্রায় অর্ধ কোটি মানুষ ভাসমান অবস্থায় রয়েছে। এছাড়াও ৩০ হাজার মানুষ প্রতিদিন রাস্তায় ঘুমায়। আর ঢাকার প্রায় দেড় কোটি মানুষের নিরাপত্তার জন্য রয়েছে মাত্র ২২ হাজার ৩২৭জন পুলিশ সদস্য।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার (ডিবি) মশিউর রহমান বলেন, রাজধানীর অপরাধ রোধে পুশিল যথেষ্ঠ সচেতন রয়েছে এবং সজাগ রয়েছে। অপরাধ দমনে পুলিম বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রাতের ঢাকার মানুষের জীবন, অপরাধ এবং দেহব্যবসাসহ সবকিছু নিজের চোখে দেখেন।

https://youtu.be/BtmEwmPgeJw

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী