বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নারী রোগীকে চিকিৎসার নামে শ্লীলতাহানী

নারায়ণগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে একজন নারী রোগীকে চিকিৎসার নামে গোপনাঙ্গে হাত দেয়ার অভিযোগ উঠেছে ডাক্তারের বিরুদ্ধে। ওই সময় উত্তেজিত হয়ে রোগী ডাক্তারকে চড়-থাপ্পড় মারলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ওই ডাক্তারকে তাৎক্ষণিক বরখাস্ত করলেও ডাক্তারের কোন নিয়োগপত্র সাংবাদিকদের দেখাতে পারেননি।

গতকাল দুপুরে শহরের চাষাঢ়ায় সেন্ট্রাল জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল ভোরে শহরের জামতলা এলাকার গৃহবধূ ৪-৫টি ঘুমের ওষুধ সেবন করে। পরে স্বজনরা তাকে অচেতন অবস্থায় সেন্ট্রাল জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক জাকির হোসেন সম্রাট চিকিৎসার নামে ওই গৃহবধূর শরীরের গোপনাঙ্গে হাত দেয়।

ওই সময়েই নারীটির চেতনা ফিরে আসলে তিনি চিকিৎসক সম্রাটকে চড় থাপ্পড় দেন। পরে রোগিণীর স্বজনরা হাসপাতালে ক্ষোভ প্রকাশ করে তাকে শহরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

এ বিষয়ে চিকিৎসক জাকির হোসেন সম্রাটের সঙ্গে যোগাযোগ করলে তিনি ভুল স্বীকার করে জানান, গৃহবধূটির শ্বাসকষ্ট থাকায় তিনি বুকে হাত দিয়ে চাপ দিয়ে দেখেছিলেন। চিকিৎসক সম্রাট ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে ২০১৩ সালে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে দাবি করেন।

এদিকে প্রাইভেট ওই হাসপাতালটির কর্তৃপক্ষের কাছে চিকিৎসকের নিয়োগপত্র দেখতে চাইলে প্রথমে তারা নিয়োগপত্র রয়েছে বলে জানালেও পরে তা দেখাতে ব্যর্থ হয়। হাসপাতালটির পরিচালক মো. হান্নান মিয়া জানান, ওই চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে।

এ ধরনের ঘটনায় আমরা দুঃখিত। চিকিৎসক সম্রাটকে ডা. রাজীব নামের অপর এক চিকিৎসকের মাধ্যমে নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু ভুলবশত তার নিয়োগপত্র রাখা হয়নি। নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. আশুতোষ দাস জানান, লিখিত অভিযোগ পেলে ওই চিকিৎসক ও প্রাইভেট হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, নারায়ণগঞ্জ সেন্ট্রাল জেনারেল হাসপাতালটিতে এর আগেও ভুল চিকিৎসাসহ নানা অভিযোগে জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে