বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৭ম শ্রেণির ছাত্রীকে নগ্ন করে ভিডিও করলো শিক্ষক ও প্রেমিক

বগুড়ার শেরপুরের খামারকান্দিতে এক স্কুল ছাত্রীকে প্রাইভেট পড়ানোর ছলে নিজ কক্ষে নিয়ে ভয়ভীতি দেখিয়ে নগ্ন ছবি তুলে সামাজিক গণমাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়ার ঘটনায় কথিত প্রেমিক শাহীন আলম ও প্রাইভেট শিক্ষক আবু রায়হান তাজু’র বিরুদ্ধে বুধবার রাতে ছাত্রীর পিতা মামলা দায়ের করার প্রেক্ষিতে বৃহস্পতিবার তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, শেরপুর উপজেলার খামারকান্দি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী গত ৩ বছর যাবত খামারকান্দি বাজার পাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে এবিসি কোচিং সেন্টারের মালিক শিক্ষক আবু রায়হান তাজু’র কাছে প্রাইভেট পড়ত। সেখানে পার্শ্ববর্তী জয়নগর গ্রামের আলাউদ্দিনের ছেলে শাহীন আলমও ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত।

প্রাইভেট পড়ার এক পর্যায় গত ৫ মাস পূর্ব হতে সে ওই ছাত্রীকে মাঝে মধ্যেই কুপ্রস্তাব দিয়ে আসতো। প্রতিদিনের ন্যায় গত ১ মার্চ ছাত্রীটি ওই প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যায়। শিক্ষকের বাড়িতে কেউ না থাকায় তার শয়নকক্ষে ডেকে নিয়ে তারই সহায়তায় কথিত প্রেমিক শাহীন আলম অস্ত্রের মুখে জোরপূর্বক ওই ছাত্রীকে নগ্ন করে তাদের হাতে থাকা মোবাইল ফোনে ভিডিও করে এবং ছবি ধারণ করে।

পরবর্তীতে সে ওই ছাত্রীর নগ্ন ছবি ইন্টারনেট ছেড়ে দেয়ার হুমকী দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে ব্যার্থ হয় । এর এক পর্যায়ে লম্পটরা ওই ছাত্রীর নগ্ন ও ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়।

বিষয়টি জানাজানি হলে গোটা এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে গত বুধবার রাতে ওই ছাত্রী পিতা এনামুল হক বাদি হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)খান মোঃ এরফান বলেন, ২০১২ সালের পর্নোগ্রাফি আইনে ৮ ধারায় মামলা দিয়ে গ্রেফতারকৃত দু’জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী