নারী সদস্য প্রার্থীর নির্বাচনী প্রচারে হামলার অভিযোগ


চট্টগ্রাম : বোয়ালখালী উপজেলার ৭টি ইউনিয়নে এবারের ইউপি নির্বাচনে অংশ নিচ্ছেন ২৭৫ জন সাধারণ সদস্য প্রার্থী। এসব প্রার্থীদের ২৭৪ জনই পুরুষ, একমাত্র ব্যাতিক্রম সারোয়াতলী ইউনিয়নের ঊর্মি নাগ। তিনি ইউনিয়নের শাকপুরা ৬ নম্বর ওয়ার্ড থেকে পুরুষদের সাথে লড়ছেন সাধারণ সদস্য পদে।
বৃহস্পতিবার গভীর রাতে সেই ঊর্মি নাগের নির্বাচনি প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে আহত হয়েছেন ঊর্মি নাগের স্বামী কিশোর কুমার নাগ ও নিপুর চৌধুরী নামে তার এক কর্মী।
স্থানীয় সূত্র জানায়, বোয়ালখালী ইউনিয়ন পরিষধ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিনে গভীর রাতে ৬ নম্বর ওয়ার্ডের রসগড়ি মহাজনের বাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে চার-পাঁচজন মুখোশধারী দুর্বৃত্ত কিশোর কুমার নাগ ও তার সহযোগীর উপর হামলা চালিয়ে মারপিট করে। এসময় তারা পাশের পুকুরে ঝাপ দিয়ে নিজেদের রক্ষা করা চেষ্টা করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালখালী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।
বোয়ালখালী থানার ওসি সালাহউদ্দিন চৌধুরী বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। গভীর রাত থাকায় বেশি কিছু জানা যায়নি। আজ বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন













