শিশু ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন আটক


বরিশালের গৌরনদী উপজেলার টরকীর চর এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এক মসজিদের মুয়াজ্জিনকে আটক করা হয়েছে। ধর্ষিত ওই শিশুকে শুক্রবার পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আটক মুয়াজ্জিন আব্দুর রব (৫৬) মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাসিন্দা এবং টরকীর চর বায়তুল আমান জামে মসজিদের মুয়াজ্জিন। তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, বৃহস্পতিবার রাতে থানায় এসে ভিকটিমের বাবা শহিদুল ইসলাম লিখিত অভিযোগ ও মামলা দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার দিবাগত রাতে মুয়াজ্জিন আব্দুর রবকে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













