কারাগারে জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে স্বজনদের সাক্ষাৎ


গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী ফাঁসির দ-প্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী ও পরিবারের সদস্যরা। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা তার সঙ্গে সাক্ষাৎ করেন বলে কাসিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. নাসির আহমেদ জানান।
তিনি বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়শা খাতুন, ছেলে মীর আহমেদ বিন কাসেম, মেয়ে তাহেরা তাসমিন ও সুমাইয়া রাবেয়া এবং পুত্রবধূ সায়েদা তাহমিদা ভাগিনা ইমরান হোসেন জামায়াতের ওই নেতার সঙ্গে দেখা করেছেন। কারাগারের একটি কক্ষে তারা প্রায় আধা ঘণ্টা কথা বলেন। গত ২০১২ সাল থেকে তিনি এ কারাগারে রয়েছেন। ২০১৪ সালের আগে তিনি হাজতবাসকালে ডিভিশনপ্রাপ্ত বন্দীর মর্যাদায় ছিলেন। পরে দ-প্রাপ্তির পর তাকে ফাঁসির কনডেম সেলে পাঠানো হয়।
মীর কাসেম আলীর আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, গত ৮ মার্চ আদালত মীর কাসেম আলীর ফাঁসির রায় বহালের আদেশ দেন। এখন পর্যন্ত ওই রায়ের কোনো প্রিন্টেড কপি হাতে পৌঁছেনি বলে তিনি মন্তব্য করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













