বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

“আমাকে মারবেন না ভাই, আমার পেটে বাচ্চা, আমাকে জীবন ভিক্ষা দেন”

আমার পেটে বাচ্চা আছে, আমাকে মারবেন না ভাই। আমার কাছে কিছু নাই। আমাকে জীবন ভিক্ষা দেন ভাই, আমি আর বস্তিতেই থাকবো না।’ ঢাকার ভাষানটেক বস্তিতে যে ৩ নারী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন তার মধ্যে একজন ছিলেন অন্তঃসত্তা। নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে এভাবেই আর্তনাদ করেছিলেন তারা। কিন্তু পাষণ্ডরা তাদের সেই আর্তনাদ না শুনে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতন চালায়। ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে তাদের গোপনাঙ্গে আঘাত করে থেঁতলে দেয়া হয়।

কথাগুলো বলছিলেন, নির্যাতনের শিকার ওই তিন নারীর খালা। সেই সঙ্গে তাকেও নির্যাতন করা হয়। নির্যাতিতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ওসিসিতে ভর্তি করা হয়েছে। বাকিদের কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। ওই নারী জানায়, গত মঙ্গলবার মামুন ও তার লোকজন নারী-পুরুষসহ তাদের পরিবারের ৯ জনকে ধরে নিয়ে যায়। প্রথমে মঙ্গলবার সকালে সুবেলকে ধরে নিয়ে যায়।

পরে সন্ধ্যার দিকে বাকিদের নিয়ে যায়। সবাইকে তারা রশি দিয়ে বেঁধে লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। পরে রাতে নারীদের সবাইকে উলঙ্গ করে মোবাইল দিয়ে ভিডিও চিত্র ধারণ করে। এদের মধ্যে ছয় মাসের অন্তঃসত্তা এক নারীসহ সবাইকে উলঙ্গ করে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে গোপনাঙ্গে আঘাত করে। তাদের নিষ্পেষিত নির্যাতনে কাতর হয়ে পিপাসার জলটুকু চেয়ে পাইনি তারা। পরে রাত ১১টার দিকে মামুনের ভাই জহিরে এসে তাদের উদ্ধার করে। বস্তির বাসিন্দা নূরজাহান জানান, তাদের চিৎকার শোনার পর আমি ওই ঘরে যাওয়ার চেষ্টা করলে তারা আমাকে তাড়িয়ে দেয়। তাদের ওপর অকথ্য নির্যাতন করা হয়েছে। আমরা এর বিচার ও শাস্তি চাই।

ঘটনার তিন দিন পর নির্যাতনের শিকার এক তরুণীর মা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ দ্রুত তাদের উদ্ধার করে এবং একটি মামলা দায়ের করেন। পরে ঘটনার সঙ্গে জড়িত বাবুল, ল্যাংড়া বাদল ও কুদ্দুস নামে তিন জনকে আটক করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী