৩১ দিনে ৩৯২ নারী ও শিশু নির্যাতনের শিকার


সারাদেশে চলতি বছরের মে মাসে ৩৯২ জন নারী ও শিশু ধর্ষণসহ নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু আজ বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
দেশের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে তিনি এক বিবৃত্তিতে বলেন, ‘গত মে মাসের ৩১ দিনে দেশে মোট ৩৯২ নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৯১ জন। আর গণধর্ষণের শিকার হয়েছেন ৭ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৬ জনকে, এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৬ জনকে।
তিনি বলেন, এই সময়ের মধ্যে শ্লীলতাহানির শিকার হয়েছেন ১২ জন। যৌন নির্যাতনের শিকার হয়েছেন ৩ জন। এসিডদগ্ধ হয়েছে ১ জন, অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছে ১টি। অপহরণের ঘটনা ঘটেছে ৮টি। পতিতালয়ে বিক্রি
করা হয়েছে ১জনকে। তাছাড়া, বিভিন্ন কারণে ৯৪ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে এবং আরও ৪ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। আর ৫ জন গৃহপরিচারিকাকে নির্যাতন করা হয়েছে। তার মধ্যে ১ জনকে হত্যা এবং আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে ১ জনকে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে ১৩ জন, তারমধ্যে হত্যা করা হয়েছে ৭ জনকে। উত্ত্যক্ত করা হয়েছে ১৮ জনকে, উত্তক্তের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ১ জন। বিভিন্ন নির্যাতনের কারণে ৩০ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, আত্মহত্যার চেষ্টা করেছে ১ জন। আর ২৯ জনের রহস্যজনক মৃত হয়েছে। বাল্য বিয়ের শিকার হয়েছে ৯ জন। শারীরিক নির্যাতন করা হয়েছে ৩৫ জনকে। পুলিশী নির্যাতনের শিকার হয়েছেন ১ জন নারী। এছাড়া ১৬টি অন্যান্য নির্যাতনের ঘটনা ঘটেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













