মেয়েকে ধর্ষণের অনুমতি দেওয়ায় মায়ের কারাদণ্ড


ছেলে বন্ধুকে নিজের দুই শিশু মেয়েকে ধর্ষণের সুযোগ করে দেওয়ার দায়ে ওই নারীকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। একইসঙ্গে ওই নারীর ছেলে বন্ধুকেও একই সাজা দেওয়া হয়।ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে।
ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, ট্রেসেয়ি গ্লোভার (৪৪) তার ছেলে বন্ধু আলবার্টো হার্নান্দেজকে দিয়ে নিজের মেয়েদের ধর্ষণ কারানোর দায় স্বীকার করেছে। ওই ট্রেসয়িও বিছানায় মেয়েদের সঙ্গে ছিলেন।
ধর্ষণের শিকার মেয়েদের একজনের বয়স ৮ ও আরেকজনের বয়স ১১ বছর। ঘটনায় ওই নারীর ছেলে বন্ধু আলবার্টোকেও ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
আদালতে ট্রেসেয়ি বলেন, ‘আমি একজন ভাল মা নই। তবে আমি সবসময়ে সেখানে তাদের জন্যই ছিলাম। আমার মেয়েরাই আমার সব। তাদের জন্য আমি মরতেও পারি। তবে যা হয়েছে তার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না।’
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













