বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাভারে বাকপ্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার

সাভারের বিরুলিয়ায় বাকপ্রতিবন্ধী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত পলাতক রয়েছে।

এই ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ধর্ষণের শিকার তরুণীর বাবা আদম ব্যবসায়ী সুরুজ গাজীর নামে সাভার মডেল থানায় মামলা করেছেন।

তরুণীর বাবার অভিযোগ, বিরুলিয়া ইউনিয়নের সুরুজ মাঝি বিয়ের প্রলোভন দেখিয়ে গত কয়েক মাস ধরে তাঁর মেয়েকে কৌশলে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। কয়েকদিন আগে আবারো মেয়েকে নিজ বাড়িতে নিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করার চেষ্টা করেন ওই আদম ব্যবসায়ী। এ সময় বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন চিৎকার শুনতে পায়। তখন তারা তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষায় ওই তরুণীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

তরুণীর বাবা আরো অভিযোগ করেন, মামলার পর থেকে অভিযুক্তের পক্ষে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। বলছে, প্রকাশ্যে হত্যা করে লাশ তুরাগ নদীতে ফেলে দেওয়া হবে।

এলাকার কয়েকজন অভিযোগ করে, সুরুজ গাজী বিদেশে পাঠানোর কথা বলে আরো অনেক নারীকে নিজ বাড়িতে এনে ধর্ষণ করেছেন। ধর্ষণের কথা কাউকে বললে তাদেরও হত্যার হুমকি দেন তিনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধর্ষককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন ওসি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী