বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৬৫ বছরের বৃদ্ধের দ্বারা ৭ বছরের শিশু ধর্ষিত

কেরানীগঞ্জের মান্দাইল খালেরঘাট এলাকায় ৭ বছরের এক শিশুকে কয়েক দফা ধর্ষণ করেছে নুরুল ইসলাম নামে ৬৫ বছরের এক বৃদ্ধ।

শিশুটির মায়ের অভিযোগ, নুরুল ইসলাম জোর করে কয়েক দফা ধর্ষণ করে তার মেয়েকে। কিন্তু ভয়ে মেয়ে কাউকে কিছু বলেনি।

সর্বশেষ বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের মাঠে নিয়ে শিশুটিকে ধর্ষণের সময় প্রতিবেশী আরেক শিশু ঘটনাটি দেখে ফেলে। ওই শিশুর মাধ্যমে ঘটনাটি জানাজানি হয়ে যায়।

জঘন্য এ ঘটনার পর স্থানীয়দের চাপের মুখে অভিযুক্ত নুরুল ইসলাম পরিবারসহ এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

তবে স্থানীয় কিছু প্রভাবশালী এ ব্যাপারে বাইরের কারো কাছে মুখ খুলতে শিশুটির মাকে বারণ করে দেন।

তিন দিন পর শুক্রবার দুপুরে স্থানীয় এক যুবক ঘটনাটি সাংবাদিকদের কাছে ফাঁস করে দেন।

সরেজমিন দেখা যায়, মান্দাইল খালেরঘাট এলাকার ফকিরের বাড়িতে ছোট একটি ঝুপড়ি ঘরে মেয়েকে নিয়ে ভাড়া থাকেন স্বামী পরিত্যক্তা আঁখি। যন্ত্রনায় কাতর তার শিশু সন্তানটি বিছানায় শুয়ে কান্নাকাটি করছে। মেয়ের চিকিৎসার খরচ চালানোর সামর্থ্যও তার নেই।

দুই বছর আগে আরেকটা বিয়ে করে এক মেয়েসহ আঁখিকে ফেলে মেয়ে চলে গেছেন তার স্বামী। একমাত্র মেয়েকে নিয়ে থাকেন তিনি। রাজধানীর কামরাঙ্গীরচরের একটি প্লাস্টিক কারখানায় শ্রমিকের কাজ করেন শিশুটির মা।

আঁখি বলেন, নুরুল ইসলামকে তিনি চাচা বলে ডাকেন। আর মেয়ে নানাভাই বলে ডাকে। পাশাপাশি তারা ভাড়া থাকেন। কাজে গেলে মেয়েকে ঘরে রেখে যান।

এ সুযোগে প্রতিবেশী নুরুল ইসলাম প্রায়ই তার মেয়ের সঙ্গে আশালীন আচরণ করতো। কয়েকবার ধর্ষণও করে।

তিনি বলেন, নুরুল ইসলামের ভয়ে মেয়ে কাউকে কিছু বলেনি। গত বুধবারও বস্তির পাশের মাঠে নিয়ে ধর্ষণ করে। তখন এক শিশু ঘটনাটি দেখে ফেলে। ওই শিশু এসে সব বলে দেয়।

ঘটনা জানাজানি হলে পাশবিক নির্যাতনের শিকার শিশুটি আগাগোড়া সব মায়ের কাছে বলে দেয়।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদাউস হোসেন বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। তা ছাড়া কেউ কোনো অভিযোগও করেনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী