বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

বাড়িতে কেউ না থাকার সুযোগে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, বউমাকে তুলে নিয়ে গিয়ে অপর ৪ জনকে দিয়ে গণধর্ষণ করানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধেল। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার রাজনগর মডেল কলোনি গ্রামে। ঘটনায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযুক্ত সাফিজুদ্দিন শেখ ওরফে সুক্কুকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ। খবর-কলকাতা

মাস তিনেক আগে রাজনগর মডেল কলোনি গ্রামের রাকিব শেখের সঙ্গে বিয়ে হয় যুবতির। পেশায় রাকিব শেখ একজন দিনমজুর। গত ৪ অগাস্ট মাকে নিয়ে মামার বাড়িতে যান রাকিব। বাড়িতে শ্বশুরের সঙ্গে একাই ছিলেন গৃহবধূ। অভিযোগ, সেদিন রাত্রে তাঁর ঘরে ঢুকে তাঁকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর সাফিজুদ্দিন শেখ। তবে সামাজিক সম্মানের ভয়ে মুখ খোলেননি গৃহবধূ। পরদিন রাত্রে ফের তাঁর উপর অকথ্য অত্যাচার চালানো হয়। অভিযোগ, সেদিন আর একা নয়, গৃহবধূকে বাড়ির ভিতর থেকে মাঠে তুলে নিয়ে গিয়ে অপর চারজনকে দিয়ে গণধর্ষণ করায় সাফিজুদ্দিন শেখ।

তবে আর চুপ করে থাকেননি গৃহবধূ। মাকে নিয়ে গতকাল কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশে জানালে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে বলে শ্বশুর হুমকি দিয়েছে বলেও থানায় জানিয়েছেন গৃহবধূ। তাঁর শারীরিক পরীক্ষায় যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে। গতকাল রাতেই সাফিজুদ্দিন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ অভিযুক্তকে আদালতে তোলা হয়। তবে বাকি ৪ অভিযুক্ত পলাতক।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে