প্রশ্ন ফাঁস ও ফলাফল জালিয়াতি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার


সফটওয়্যার ব্যবহার ও ফোন নম্বর ক্লোন করে পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস ও ফলাফল জালিয়াতি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আজ রবিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। গ্রেপ্তারকৃতরা হলেন আল রাবীত ওরফে শুভ, রিয়াজ ভূইঁয়া, মেহেদি হাসান, নজরুল ইসলাম ওরফে রাজু ও আসাদুজ্জামান ওরফে গালিব। যুগ্ম কমিশনার জানান, প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করতো চক্রটি।
এ ছাড়াও এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল পরিবর্তন করিয়ে দেওয়ার কথা বলেও প্রতারণা করতো। কোনো শিক্ষার্থী জিপিএ-৩ পেয়েছে, তাকে সন্তোষজনক ফলাফল করিয়ে দেওয়ার কাজ করতো চক্রটি। এ ক্ষেত্রে একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে বোর্ডের নম্বর থেকে ফলাফল পরিবর্তনের ম্যাসেজ পাঠাতো। মেসেজটি ভুয়া হলেও শিক্ষার্থীরা বুঝতে পারতো না বলেন যুগ্ম কমিশনার।
তিনি জানান, বোর্ডের ১৬২২২ নম্বর থেকে মেসেজ পাঠাতেন তারা। সফটওয়্যার ব্যবহার করে প্রতারণা করতো চক্রটি। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, ৭১ আইটি ও কিংসং নামের দুটি প্রতিষ্ঠান তাদের সফটওয়্যারগুলো তৈরি করে দিয়েছে। এ ছাড়াও আইজিপি, সচিব ও কমিশনারের সিম ক্লোন করেও প্রতারণা করতো চক্রটি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













