বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সুদের টাকা না পেয়ে গৃহবধূকে মধ্যযুগীয় নির্যাতন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কলোনি পাড়ায় সুদের টাকা আদায় করতে না পারায় সেলিনা খাতুন (৩৬) নামে এক গৃহবধূকে নারকেল গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শুক্রবার দুপুরে নির্যাতিতা সেলিনা খাতুন বাদী হয়ে দামুড়হুদা থানায় ঋণদাতা রাবেয়াসহ ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি গ্রহণের পর বিকালে অভিযুক্ত রাবেয়ার মেয়ে সোনাহার খাতুন (২০) কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

নির্যাতিতা সেলিনা খাতুন উপজেলার কার্পাসডাঙ্গা কলোনি পাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কার্পাসডাঙ্গা কলোনি পাড়ার নঈম উদ্দীনের স্ত্রী রাবেয়া বেগমের কাছ থেকে প্রতিবেশী সেলিনা খাতুন ৬৫ হাজার টাকা ধার নেন। এলাকার গণ্যমান্য লোকজনের উপস্থিতিতে ২০ দিন আগে ঋণের টাকা পরিশোধ করেন সেলিনা।

গতকাল বৃহস্পতিবার সকালে রাবেয়া ও তার মেয়ে সোনাহার প্রতিবেশী সেলিনার বাড়িতে যায়। পরিশোধকৃত ৬৫ হাজার টাকার সুদ বাবদ ২৫ হাজার টাকা দাবি করে সেলিনার কাছে। সেলিনা তা দিতে অস্বীকৃতি জানালে রাবেয়াসহ ৪/৫ জন তাকে ধরে নিয়ে গিয়ে নিজ বাড়ির উঠানে নারকেল গাছে রশি দিয়ে বেঁধে মারপিট ও নির্যাতন করে ।

এ সময় সেলিনার শিশু কন্যা কবিতা ও মুরাদ চিৎকার দিয়ে কান্না কাটি করতে থাকলে এলাকাবাসি এগিয়ে আসে। কিন্তু নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে সাহস পায়নি। নির্যাতনের এক ঘন্টা পর গ্রামের গণ্যমান্য লোকজনের অনুরোধে সেলিনাকে ছেড়ে দেয় রাবেয়াসহ তার লোকজন। পরে আজ শুক্রবার দুপুরে সেলিনা বাদি হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করলে রাবেয়ার মেয়ে সোনাহা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা হওয়ার পর দুপুরেই সোনাহারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী