চট্টগ্রামে ‘গণপিটুনিতে’ যুবদল নেতা নিহত
চট্টগ্রামচট্টগ্রামের রাউজানে যুবদলের এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার সকালে হলুদিয়া ইউনিয়নের গলাচিপা এলাকায় হামলার শিকার হন তিনি। নিহত আবুল হাসেম (৪২) রাউজান থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক। পুলিশের দাবি, হাসেম ডাকাত দলের সদস্য। শুক্রবার ভোরে ডাকাতি করতে গিয়ে জনতার পিটুনিতে মৃত্যু হয় তার। তবে পুলিশের এ দাবিকে সাজানো নাটক দাবি করে স্থানীয় যুবদল বলেছে, ছাত্রলীগ ও যুবলীগের লোকজন তাকে হত্যা করেছে।
হাসেম রাউজানের সত্তরপাড়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ বলেন, ‘হাসেম ডাকাতি মামলার চার্জশিটভুক্ত আসামি। শুক্রবার ভোরে কয়েকজনের সঙ্গে গলাচিপা এলাকায় ডাকাতি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়েন তিনি। এরপর স্থানীয়রা মারধর করলে গুরুতর আহত হয় হাসেম। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃত্যু হয় তার।’
স্থানীয় যুবদল নেতা জসিম উদ্দিনের দাবি, ‘হাসেম ডাকাত-দলের সঙ্গে জড়িত নন। পুলিশ যা বলছে, তা সাজানো নাটক। স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের হামলায় মৃত্যু হয়েছে তার। হামলার সময় হাসেম শ্বশুড়বাড়ি থেকে ফিরছিলেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন













