ঘরের সিদ কেটে দেড় বছরের শিশুকে চুরি করে নির্মম হত্যা..!


নেত্রকোনার পূর্বধলায় পানিতে ভাসমান অবস্থায় সোহানা নামে দেড় বছরের এক শিশু কন্যার লাশ শনিবার বিকেলে উদ্ধার করেছে পুলিশ। নিহত সোহানা উপজেলার খলিশাউর ইউনিয়নের গরুয়াকান্দা গ্রামের মো. সোহেল মিয়ার মেয়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই নারীসহ সাত জনকে আটক করেছে।
আট ব্যক্তিরা হলো, নিহত শিশু সোহানার দাদা ফয়েজ উদ্দিন (৬৫), সোহানার ফুফা নেত্রকোনা সদর থানার দাপুনিয়া গ্রামের তরিকুল ইসলাম (২৬), ফুফু রুমা (২২), রুমার শ্বশুর আনফর আলী (৬৫), রুমার দূর সম্পর্কের আত্মীয় ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা উপজেলার বারেক গ্রামের ফারুক মিয়া (২০), ফারুক মিয়ার প্রেমিকা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার দক্ষিন আমড়াগাছিয়া গ্রামের সুমি (১৮) ও ময়মনসিংহের শম্ভুগঞ্জের সাইফুল (৩৫)।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই দিন আগে আটক ব্যক্তিরা নিহত শিশু সোহানাদের বাড়িতে বেড়াতে আসে। গত শুক্রবার রাতে সবাই ঘুমিয়ে পড়লে কে বা কারা ঘরের সিদ কেটে শিশুটিকে চুরি করে নিয়ে যায়। পরদিন শনিবার বিকেলে স্থানীয় লোকজন ওই শিশুর লাশ বাড়ির পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













