বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গোপালগঞ্জের মধুমতি নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে আব্দুল হালিম মোল্লা (৮৮) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকার মধুমতি নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। হালিম মোল্লা সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) ফয়সাল আহম্মেদ জানান, পারিবারিক কলহের জের ধরে গত বৃহস্পতিবার সকাল পৌঁনে ১০ টার দিকে আব্দুল হালিম মোল্লা স্থানীয় উলপুর ব্রীজের ওপর থেকে মধুমতি নদীতে ঝাঁপ দেন। এ ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্থানীয়রা নদীতে তল্লাশী চালায়। কিন্তু, নদীতে প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

আজ রোববার ঘটনাস্থল থেকে আনুমানিক ১৫ কিলোমিটার দক্ষিণে মধুমতি নদীর গোবরা এলাকায় স্থানীয়রা তার মৃত দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে। পরে নিহতের পরিবার লাশটি সনাক্ত করে এবং তাদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে একবিস্তারিত পড়ুন

  • গোপালগঞ্জে মেীলবাদী হামলায় জনাব খুরশিদ আলম আহত
  • গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আজগর আলী শেখ নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার
  • পুলিশ না নেওয়ায় আদালতে মুক্তিযোদ্ধা কন্যার হত্যা মামলা
  • উত্ত্যক্তের প্রতিবাদ করায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক -১
  • গোপালগঞ্জে ২৮ দিন পর কবর থেকে গৃহবধুর লাশ উত্তোলন
  • তরুনীর ওড়নাতেই ফাঁস নিল দুজন!
  • গোপালগঞ্জকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
  • টানা বর্ষণে তরমুজ ক্ষেতে পচন, কয়েক কোটি টাকার ক্ষতিগ্রস্ত কৃষকেরা
  • স্কুলপড়ুয়া খালা-ভাগ্নির রহস্যজনক মৃত্যুঃ তমা (১৫), শ্রাবনী (১৪)
  • গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ লুটপাট
  • গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
  • গোপালগঞ্জে ট্রাক চাপায় নিহত ১