রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অপহরণে শীর্ষ তালিকায় বাংলাদেশ ৭ নাম্বার!

পৃথিবীর যেসব দেশে প্রায়ই অপহরণ ঘটে, এমন শীর্ষস্থানীয় ১০ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম। আন্তর্জাতিক বিমার ঝুঁকি নিয়ে কাজ করা কন্ট্রোল রিস্ক নামের একটি ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান শনিবার এই প্রতিবেদন প্রকাশ করেছে।

অপহরণ ও মুক্তিপণের সংখ্যা দেখে এই প্রতিবেদন করা হয়েছে। তালিকার প্রথমেই আছে মেক্সিকোর নাম। দ্বিতীয় স্থানে আছে ভারত, তৃতীয় স্থানে পাকিস্তান, চতুর্থ ইরাক, পঞ্চম নাইজেরিয়া, ষষ্ঠ লিবিয়া, সপ্তম বাংলাদেশ, অষ্টম আফগানিস্তান, নবম সুদান এবং দশম স্থানে আছে লেবানন।

এর মধ্যে একমাত্র মেক্সিকো ছাড়া সবগুলো দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ। এই প্রতিষ্ঠানের ২০১৩ সালের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল ২৬।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ঢাকার কাছে নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও হত্যার কারণেই বাংলাদেশ ২০১৪ সালে শীর্ষস্থানীয় ১০ দেশের মধ্যে উঠে এল। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তালিকায় পাকিস্তান, ইরাক কিংবা আফগানিস্তানের চেয়ে ভারত এগিয়ে থাকা মানে এই নয় যে ভারতের চেয়ে পাকিস্তান কিংবা আফগানিস্তান নিরাপদ। এর মানে হলো, পাকিস্তান বা আফগানিস্তানের চেয়ে ভারতে অপহরণ ও মুক্তিপণ আদায়ের সংখ্যা বাড়ছে।

১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই কন্ট্রোল রিস্ক নামের প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ৩৬টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, জটিল ও বৈরী পরিবেশে বিভিন্ন প্রতিষ্ঠানকে রাজনৈতিক, অখণ্ডতা এবং নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে পরামর্শ দিয়ে থাকে স্বাধীন এই প্রতিষ্ঠানটি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত