বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিক্ষা বোর্ডে এসে কুপ্রস্তাব পেলেন এক শিক্ষিকা

চুয়াডাঙ্গার দর্শনা এলাকার এক প্রধান শিক্ষিকা গত ৮ আগস্ট শিক্ষা বোর্ডে প্রশ্ন আপলোড ট্রেনিংয়ে অংশ নিতে আসেন। ট্রেনিং শেষে শিক্ষিকা একটি সমস্যা নিয়ে প্রথমে উপসহকারী প্রকৌশলী কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। পরে কামাল হোসেনের পরামর্শে প্রোগ্রামার হাবিবুর রহমানের কক্ষে যান। হাবিবুর রহমানকে ওই শিক্ষিকা সমস্যা সমাধানের কথা বলেন। এক পর্যায়ে তার হাত চেপে ধরেন। এ সময় হাবিবুর রহমান শিক্ষিকাকে কুপ্রস্তাব দেন এবং রাতে তার বাসায় থাকার প্রস্তাব দেন।

এক পর্যায়ে কৌশলে ওই শিক্ষিকার হাবিবুর রহমানের কক্ষ থেকে বের হয়ে আসেন।

ঘটনাটি ঘটেছে যশোর শিক্ষা বোর্ডে। অভিযুক্ত প্রোগ্রামার হাবিবুর রহমানের বিচার চেয়ে মঙ্গলবার (৩০ আগস্ট) বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেছেন চুয়াডাঙ্গার ভুক্তভোগী ওই শিক্ষিকা।

এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মজিদ বলেন, মঙ্গলবার বিকালে ওই শিক্ষিকার কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি স্পর্শকাতর। তিনি বলেন, বেশ কিছুদিন আগের ঘটনা। অভিযোগ খতিয়ে দেখা হবে। প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, হাবিবুর রহমানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ বেশ পুরোনো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভুক্তভোগীরা ঘটনা চেপে যাওয়ায় তার কোনো শাস্তি হয়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী