সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রকাশ্যে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক ঔষধ, প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ

দাউদকান্দির রাস্তাঘাটে এখন অবাধে বিক্রি হচ্ছে নানা ধরনের যৌন উত্তেজক ওষধ। এতে করে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। একধরনের অসাধু ব্যবসায়ী নিজেদের কখনও সাংবাদিক আবার কখনও মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে দেদারছে এসব যৌন উত্তেজক ওষধ বিক্রি করছে ফুটপাতে। সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গৌরীপুর-হোমনা সড়কের প্রবেশমুখে এসব ওষধ প্রাইভেটকারে রেখে মাইকিং করে বিক্রি করছে একশ্রেণির সিন্ডিকেট। ‘হাইম্যাক্স ইউনানী ফার্মা সিউটিক্যাল’ কোম্পানীর ব্যানার ব্যবহার করে ‘হাব্বে নিশাত’ ও নানা রকম ক্ষতিকর যৌন উত্তেজক ওষধ তারা বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবত। কিন্তু আমাদের প্রতিবেদককে দেখে তারা অনেক যৌন উত্তেজক ওষধ লুকিয়ে ফেলে। ওষধ বিক্রেতাদের মূল হোতা নারায়ণগঞ্জ চাষারার নিত্য হরিদাস, পিতা- মৃত: মুকন্দ চন্দ্র দাস নিজেকে কখনও নারায়ণগঞ্জের সাংবাদিক আবারও কখনও মুক্তিযোদ্ধা দাবি করে বলেন, ‘আমরা পেট বাঁচানোর জন্যই ফুটপাতে ওষধ বিক্রি করি। ওষধ খেয়ে মানুষ উপকার পায় বলেই এধরনের ওষধ চলছে খুব বেশি। এছাড়া আমাদের আর কিছু করার নেই’। নিত্য হরিদাসের সহযোগি একই এল্ধাসঢ়;কার মোঃ রাজু মিয়া, পিতা-আঃ আউয়াল, মোঃ বাসেদ ড্রাইভার, পিতা কমল চাঁন বলেন, ‘আমরা সরকারের অনুমতি নিয়েই এসব ওষধ বিক্রি করছি। আমাদের ডাক্তারীর কাগজপত্রও আছে। যদিও তারা তাদের কোন রকম কাগজপত্রই দেখাতে পারেননি। বরং কাগজপত্রের বদলে শ’খানেক পর্ন দৃশ্যে ভরা ছবির একটি এলবাম পাওয়া যায় তাদের কাছে। যা দেখিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করে এসব দুষ্টু চক্র। সাংবাদিক দেখে স্থানীয় এক পথচারি মোঃ হুমায়ুন কবির এগিয়ে আসেন। তিনি তাদের দ্বারা প্রতারিত শিকার হওয়ার বিষয়টি বর্জকন্ঠে বললেন সকলের সামনে। তিনি বলেন, ‘আমাকে কয়েকটি পর্ণ ছবি দেখিয়ে আকৃষ্ট করে তারা। পরে ২ হাজার টাকার নানা ধরনের ওষধ দেয়। এসব ওষধের অর্ধ্বেক খাওয়ার পরেই আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। আমি কুমিল্লায় এক অধ্যাপককে দেখানোর পর তিনি বললেন, আমার কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পর তা হয়তো সেরে উঠতে পারে। আমি এখন খুব অসুস্থ।’ এমনই আরেকজন তাদের দেয়া ওষধ সেবনকারী মোঃ হানিফ মিয়া।

তিনি বলেন, ‘আমি তাদের মন ভুলানো কথাবার্তায় ভুলে গিয়ে ১ হাজার টাকার ওষধ কিনে খেয়েছি। ওই ওষধ খেয়ে আমার ভাল হওয়া তো দূরের কথা, শরীর অসুস্থ হয়ে পড়েছে। আমি লজ্জায় কারো কাছে বিষয়টি জানাইনি’।

এব্যাপারে মুক্তি মেডিকেলের চর্ম, যৌন বিশেষজ্ঞ ডাক্তার মোঃ মোজাম্মেল হক বলেন,‘ এধরনের ওষধ সেবনে মানুষের কিডনি, লিভার, হার্ট ও মুত্রনালীর ক্ষতিসহ নানা রকম জটিল সমস্যা সৃষ্টি হতে পারে। এসব ওষধ থেকে সকলকে দূরে থাকার জন্য আহ্বান জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত