শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিজের মেয়েকে এক মাস ধরে ধর্ষণ করছে বাবা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে নিজের শিশুকন্যাকে (১৩) এক মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। পুলিশ ওই বাবাকে আটক করে কারাগারে পাঠিয়েছে।

এদিকে শনিবার ধর্ষিত মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। মেয়েটি দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার হচ্ছিল বলে প্রাথমিকভাবে চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন।

১৩ বছর বয়সি ওই মেয়েটির মা ও নিকটাত্মীয় না পাওয়ায় তাকে ফরিদপুর মহিলা ও শিশু-কিশোরী নিরাপদ আবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

থানার এজাহার সূত্রে জানা যায়, তিন থেকে চার মাস আগে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার হিরা খান নামের এক ব্যক্তি তার পরিবার নিয়ে ফরিদপুর শহরের এক বাড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস করছিলেন। এর মধ্যে এক মাস আগে মেয়েটির মা তার বাবার সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে বাবা ও মেয়ে একই বিছানায় থাকতে শুরু করে। আর এক মাস ধরেই ধর্ষিত হচ্ছিল মেয়েটি।

গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে ওই ব্যক্তি মেয়েকে প্রতিদিনের মতো ধর্ষণ করতে গেলে মেয়েটি চিৎকার করতে থাকে। পরে প্রতিবেশী ও বাড়ির মালিক মেয়েটিকে দেখতে আসে। এ সময় মেয়েটি তাদের কাছে সব ঘটনা খুলে বললে বাসার মালিক ও প্রতিবেশীরা ফরিদপুর কোতোয়ালি থানায় খবর দেন।

পুলিশ ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশের কাছে মেয়েকে ধর্ষণের ঘটনা স্বীকার করলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২ সেপ্টেম্বর মামলা করেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘গত ১ সেপ্টেম্বর রাতে খবর পেয়ে ভাড়া বাসা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি আমাদের কাছে মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।’

তিনি আরো জানান, শনিবার দুপুরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওটিসিতে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ফরিদপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের লেকচারার ডা. মো. নুরুল ইসলাম বলেন, ‘মেয়েটি তার আপন বাবার হাতে ধর্ষণের শিকার হওয়ার কথা জানিয়েছে। আমরা মেয়েটির প্রয়োজনীয় পরীক্ষা করেছি। ধর্ষণের ঘটনা সত্যি বলে আমাদের কাছে মনে হয়েছে।’

এদিকে মেয়েটির আত্মীয়স্বজন না থাকায় তাকে ফরিদপুর মহিলা ও শিশু-কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানান এসআই জাহাঙ্গীর।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী