বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এক স্কুলছাত্রীকে অ্যাসিড খাওয়ালো দুই বখাটে

ভারতে মেয়েদের ওপর নানা নির্যাতনের খবর পাওয়া যায়। বাসে-ট্রেনে নারীদের ওপর অনৈতিককাজের খবরও পাওয়া গেছে।

এসিডও নিক্ষেপের খবরও পাওয়া যায়। কিন্তু জোর করে এসিড খাওয়ানোর খবর পাওয়া না গেলেও এবার ঘটেছে তা-ই। দিল্লিতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোর করে অ্যাসিড খাওয়ালো দুই বখাটে।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির কালকাজি এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে সফদরজঙ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অন্যদিনের মতো গত বুধবার স্কুল থেকে ফিরছিলেন বছর ১৬-এর ওই ছাত্রী। স্কুল থেকে ২০০ মিটার দূরের রাস্তায় তাকে পথরোধ করে দুই বখাটে স্কুলছাত্র। এরপর তাকে জোর করে অ্যাসিড খাইয়ে পালিয়ে যায় তারা।

অভিযুক্তরা স্কুলের পোশাকে ছিল বলে জানতে পেরেছে পুলিশ। তবে নির্যাতিতার জবানবন্দি না পাওয়ায় এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ।

দক্ষিণ-পূর্ব দিল্লির ডেপুটি কমিশনার মনদীপ সিং রনধাওয়া জানিয়েছেন, এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে, কিন্তু ছাত্রীর জবানবন্দি পাওয়া জরুরি। বর্তমানে ওই ছাত্রীকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

এদিকে নির্যাতিতার মা বলেছেন, আমার মেয়েকে অ্যাসিড খাইয়ে পালিয়ে যায় ওরা। এক ব্যক্তি রাস্তার পাশে মেয়েকে পড়ে থাকতে দেখে স্কুলে ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু স্কুল থেকে আমাকে জানাতে দেরি করা হয়। ওরা প্রয়োজন মনে করেনি। আধ ঘণ্টা পর আমাকে জানানো হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী