বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মৃত মানুষের কফিনে আটকে রেখে ৭ বছর ধরে তরুণীকে ধর্ষণ!

মানুষ তার যৌন লালসা চরিতার্থ করতে কতোটা ভয়ংকর হতে পারে তা আবারও সামনে এলো।

ক্যালিফোর্নিয়ায় কাঠের তৈরি একটি কফিনে আটকে রেখে ৭ বছর ধরে এক তরুণীকে ধর্ষণ করেছে ক্যামেরুন হুকার নামের এক ব্যক্তি।

ওই তরুণীর নাম কলিয়েন স্টান। ১৯৭৭ সালে ২০ বছর বয়সে অপহরণের শিকার হন তিনি।

এরপর ১৯৮৪ সাল পর্যন্ত কলিয়েনকে একটি কাঠের বাক্সে বন্দি করে রাখেন ক্যামেরুন হুকার।

এই সাত বছরে কলিয়েনের ওপর চলে অমানবিক নির্যাতন। তাকে শুধু তখনই ওই কফিনের বাক্স থেকে বের করা হতো যখন তাকে ধর্ষণ করা হতো।

১৯৭৭ সালে রাস্তার পাশে হিচহাইকিং করছিলেন কলিয়েন। ঠিক ওই সময় ক্যামেরুন তার স্ত্রী জ্যানিয়েসের সঙ্গে ভ্রমণে বের হয়েছিলেন। পরে তারা কলিয়েনকে তাদের গাড়িতে তুলে নেন।

কলিয়েন তখন ভেবেছিলেন, তারা হয়তো ভালো মানুষ। কেননা তাদের সঙ্গে একটি শিশুও ছিল।

কিন্তু ঘণ্টাখানেক পর তার বিশ্বাস ভেঙে যায়। ক্যামেরুন ছুরি বের করে ভয় দেখান কলিয়েনকে। এরপর তার হাত ও মুখ বেঁধে ফেলা হয়।

পরে কলিয়েনকে নিয়ে যাওয়া হয় ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে। সেখানে একটি কাঠের বাক্সে রাখা হয় তাকে।

সেখানে শুধু ধর্ষণের সময় তাকে কফিন থেকে বের করা হতো।

পরে ১৯৮৪ সালে ওই বন্দীদশা থেকে মুক্তি পান কলিয়েন। অবশ্য কলিয়েনকে সেসময় সহযোগিতা করেন ক্যামেরুনের স্ত্রী।

পরে ধর্ষণের অভিযোগে ক্যামেরুনের ১০৪ বছর জেল হয়।

এদিকে, গোটা কাহিনী নিয়ে সিনেমা নির্মাণ করা হচ্ছে হলিউডে। ছবির নাম ‘গার্ল ইন দ্য বক্স’। শনিবার যা প্রিমিয়ার হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত