বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাবা দগ্ধ, মোটরবাইক না দেয়ায় ঘরে আগুন !!

বাবা মোটরসাইকেল কিনে দেননি বলে পেট্রলের গ্যালন এনে ঘরে আগুন ধরিয়ে দিল কিশোর মুগ্ধ (১৭)। আর এ আগুনে পুড়ে হাসপাতালের বেডে কাঁতরাচ্ছেন বাবা এ টি এম রফিকুল ইসলাম পিন্টু। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার বিকালে ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ রফিকুল আলমের ভগ্নিপতি অর্থাৎ মুগ্ধর মামা আকরাম উদ্দিন আহমেদ জানান, সদ্য এসএসসি উত্তীর্ণ হওয়া মুগ্ধ তার বাবার কাছে একটি মোটরসাইকেল দাবি করে। কিন্তু বাবা তা দিতে অপারগতা জানালে ক্ষুব্ধ হয় মুগ্ধ। একপর্যায়ে সে ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরে অবস্থান করা বাবার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

আহতাবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী