ছয় মাসের শিশুকে ‘আছড়ে’ হত্যা স্ত্রীর সঙ্গে ঝগড়া করে


নেত্রকোণার আটপাড়ায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের ছয় মাস বয়সী শিশু সন্তানকে আছড়ে মারার অভিযোগ ওঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনার পর শিশুটির বাবা ওই উপজেলার গিটুয়ারী গ্রামের শেকুল মিয়া (৩০) পালিয়ে গেছেন।
শুক্রবার সকালে উপজেলার ঘাগড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম রায়হান।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, শেকুল মিয়ার সঙ্গে তার স্ত্রী মদিনা আক্তারের দাম্পত্য কলহ চলছিল। এর জেরে বেশ কিছুদিন ধরে মদিনা তার ছেলে রায়হানকে নিয়ে বাবার বাড়ি ঘাগড়া গ্রামে অবস্থান করছিলেন। ঈদ উপলক্ষে শেকুল শ্বশুর বাড়িতে যান। সেখানে সকালে স্ত্রী মদিনার সঙ্গে ঝগড়া বাধে। এক পর্যায়ে সেকুল তার স্ত্রীর কোল থেকে শিশুটিকে নিয়ে মাটিতে আছাড় মারেন। এতে ঘটনাস্থলেই রায়হান মারা যায়।
ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ শিশুর লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













