বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য আটক ফেনীতে

ফেনীর পরশুরাম ও ফুলগাজীর সীমান্তবর্তী এলাকা থেকে সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে ৪-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর সদস্যরা। আটক পণ্যের মধ্যে শাড়ি, কাঠ ও মাদকদ্রব্য রয়েছে। শনিবার ফেনী সদর উপজেলা ও সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে এসব জব্দ করা হয়।

বিজিবি জানায়, ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের গীতাবাড়ী, ফুলগাজীর মুন্সীরহাট ইউনিয়নের কমুয়া ও পরশুরামের সুবারবাজার সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য পাচারকালে বিজিবির বিওপি টহলদল তা জব্দ করে। জব্দকৃত দ্রব্যের মধ্যে তিনশ ৪৯ বোতল হুইস্কি, ২৬ বোতল বিয়ার, রয়েছে।

একইদিন বিজিবির পরশুরামের মধুগ্রাম বিওপি ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক আটক করে। পরে ট্রাক থেকে এক হাজার ৪৫৪ টি ভারতীয় শাড়ি, ৭০ টি লেহেঙ্গা এবং ২৬৪ ঘনফুট কাঠ জব্দ করা হয়। তবে দুটি অভিযানের আগেই চোরাকারবারীরা পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।

জব্দ হওয়া ভারতীয় পণ্যের মূল্য আনুমানিক এক কোটি ৩০ লাখ ১০ হাজার ৩৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ফেনী ৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী ওবায়েদুর রেজা বলেন, জব্দ করা এসব পণ্য কাস্টমসে জমা দেয়া হবে। তারাই এগুলোর বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে