হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ


ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের মাইজপাড়া গ্রামে শরিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে উভয়পক্ষের ৯ জন আহত হয়েছে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিদের অবস্থা আংশকাজনক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতরা হলেন মোতালেব (৩০), রিপন (২৫), রহিমা (৫৫), রমজান (২৮), আজিজুল (৩০), আলামিন (৩২), মঞ্জু (৩৮), রনি (২০), নেয়াজ আলী (৬০)।
জানা যায়, নেয়াজ আলীর পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে মোতালেবের পক্ষের লোকজনের উপর কোন কিছুর বুঝে উঠার আগে হামলা চালায়। উভয় পক্ষের একাধিক মামলা মোকদ্দমা আদালতে চলমান রয়েছে এবং বছরে প্রায় সময় সংঘর্ষ বিদ্যমান থাকে বলে এলাকাবাসী জানায়।
এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মিঞা জানায়, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













