স্কুলে যাওয়ার পথে কিশোরীকে কুপিয়ে হত্যা


মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার নবগ্রাম ইউনিয়নের আইসারকান্দি গ্রামে নিতু মণ্ডল (১৪) নামের এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ রোববার সকাল ১০টার দিকে আইসারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মিলন মণ্ডল (১৭) নামের এক বখাটেকে আটক করেছে পুলিশ। নিহত নিতু মণ্ডল নবগ্রাম স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। সে আইসারকান্দি গ্রামের নির্মল মণ্ডলের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আইসারকান্দি গ্রামের বীরেন মণ্ডলের ছেলে কলেজছাত্র মিলন স্কুলছাত্রী নিতুকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু নিতু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিল। আজ সকালে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে একটি বাঁশবাগানে নিয়ে নিতুকে ধর্ষণের চেষ্টা চালায় মিলন। এতে বাধা দিলে দেশি অস্ত্র দিয়ে নিতুকে কুপিয়ে জখম করে মিলন। পরে স্থানীয় লোকজন নিতুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
ডাসার থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মাদারীপুর পুলিশ সুপার সরোয়ার হোসেন বলেন, নিতুকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মিলন নামের এক বখাটেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













