মৃত্যুর কাছে হেরে গেলেন লিমা


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যুর কাছে হেরে গেলেন শাহিদা আক্তার লিমা। বৃহস্পতিবার দুপুর ১২টায় চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লিমার খালা জয়নব জানান, আর নিউজ করতে হবে না, সাহায্যও লাগবে না। আমার ভাগ্নি মারা গেছে। এর আগে দুপুরে লিমার একটি হাত কেটে ফেলা হয়। পরে পায়ের অপারেশন শেষে অক্সিজেন দেওয়া হয়। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
চমেক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল কাউছার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ লিমার মা-বাবার কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে দগ্ধ হয় লিমা। এ সময় লিমার শরীরে প্রায় ২০ শতাংশ পুড়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন













