শাহজালাল বিমানবন্দরে ১৬৭ ঝুড়ি কাঁকড়া জব্দ


হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি নিষিদ্ধ ১৬৭ ঝুড়ি অপরিণত কাঁকড়া জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।
বৃহস্পতিবার চীনে রপ্তানিকালে এসব কাঁকড়া জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেন।
ড. মইনুল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঢাকা-কুনমিং রুটে চায়না ইস্টার্নের এমইউ২০৩৬ নম্বর ফ্লাইটের মাধ্যমে অপরিণত কাঁকড়া রপ্তানির চেষ্টা করা হচ্ছে।নিষেধাজ্ঞা ভঙ্গ করায় শুল্ক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পচনশীল হওয়ায় জব্দ করা কাঁকড়াগুলো বাংলাদেশ লাইভ অ্যান্ড চিলড ফুড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানান তিনি।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, বাংলাদেশ কাঁকড়া রপ্তানি নীতিমালা ১৯৯৮ অনুযায়ী, ২০০ গ্রামের কম ওজনের পুরুষ কাঁকড়া এবং ১৩০ গ্রামের কম ওজনের স্ত্রী কাঁকড়া বিদেশে রপ্তানি করা নিষেধ। কেউ এগুলো রপ্তানি করলে বা রপ্তানির চেষ্টা করলে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।
জব্দকৃত কাঁকড়াগুলোর মধ্যে ১০৭, ১১০, ১১২, ১৩০ গ্রাম ওজনের পুরুষ কাঁকড়া এবং ৮১, ৮২, ৯৩, ১১০ গ্রাম ওজনের স্ত্রী কাঁকড়া পাওয়া গেছে।
সূত্র আরো জানায়, ঢাকার তুরাগের এসআর ট্রেডার্স, এসহান ট্রেড লাইন, সুমন ইন্টারন্যাশনাল ও এইচবি ইন্টারন্যাশনাল কাঁকড়াগুলো রপ্তানির চেষ্টা করছিল।
সরকার নির্ধারিত ওজনের কাঁকড়ার রপ্তানি মূল্য বেশি। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী কম দামে এই ছোট কাঁকড়া রপ্তানির চেষ্টা করছে। এতে সরকারের বৈদেশিক মুদ্রা হারানোর ঝুঁকি থাকে।
অন্যদিকে, জীববৈচিত্রগত কারণে সরকার অপরিণত কাঁকড়া রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
রপ্তানি ডকুমেন্ট অনুযায়ী, কাঁকড়াগুলো চীনের কুনমিং যাওয়ার কথা। চীনের আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলো-কুনমিং কিকুয়ান ট্রেড লিমিটেড এবং কুনমিং কিনজিন ট্রেডিং কোম্পানি লিমিটেড।
উল্লেখ্য, ১ টন অপরিণত কাঁকড়া বর্তমান বাজার মূল্য ১ লাখ টাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













