সুন্দরবনে বিশেষ অভিযান
র্যাবের সঙ্গে বনদস্যু সাগর বাহিনীর বন্দুকযুদ্ধ, আস্তানা ধ্বংস


সুন্দরবনে দস্যু দমনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৮ এর বিশেষ অভিয়ানের প্রথম দিন বনদস্যু সাগর বাহিনীর সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুধমুখী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গোলাবরুদসহ দস্যুদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এসময় দস্যুদের একটি আস্তানা পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে র্যাব।
বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক কর্নেল ইফখোরুল মাবুদ বিকেল ৫টার সময় মোবাইল বার্তার মাধ্যমে জানান, উপ-অধিনায়ক মেজর আদনান কবীরের নেতৃত্বে বুধবার সন্ধ্যা থেকে দস্যুদমন ও অপহৃত জেলে উদ্ধারে সুন্দরবনে তাদের বিশেষ অভিযান শুরু হয়। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে র্যাব সদস্যরা শরণখোলা রেঞ্জের দুধমুখী এলাকায় পৌছলে বনদস্যু সাগর বাহিনী বনের ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘন্টা গোলাগুলির একপর্যায়ে দস্যুরা পিছু হটে গহীন বনে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এসময় একটি আস্তানা পুড়িয়ে দেয়া হয় এবং উদ্ধার করা হয় দস্যুদের ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন মালামাল।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













