নিহত জঙ্গি তানভীরের ছেলে রাসেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় নিহত জঙ্গি সদস্য তানভীর কাদেরী ওরফে আব্দুর করিমের ছেলে তাহরিম কাদেরী ওরফে রাসেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ সুপার (এএসপি) আহসানুল হক আসামি রাসেলকে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মুহাম্মদ আহসান হাবীব আসামি রাসেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।
এদিকে গত ১৮ সেপ্টেম্বর ঢাকার শিশু আদালতের বিচারক রুহুল আমিন আসামি তাহরিম কাদেরীকে তিন দিনের রিমান্ডে পাঠান। সে রিমান্ড আজ শেষ হলে আদালতে হাজির করা হয়।
গত ১০ সেপ্টেম্বর রাতে লালবাগ থানাধীন আজিমপুরের ২০৯/৫ পিলখানা রোডের একটি ছয়তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট।
পরে ওই বাসা থেকে এক জঙ্গির মৃতদেহ,আহত তিন নারী জঙ্গি ও নিহত জঙ্গি করিমের এই কিশোর ছেলেকে গ্রেফতার করে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













