বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে মারধর করলো এক পাষাণ্ড সন্তান (দেখুন ভিডিওতে)


ফরিদপুর শহরের আলীপুর এলাকায় ৭০ বছরের বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে মারধর করেছেন তারই ছেলে বদরুল করিম স্বপন। এই ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবক মানসিকভাবে সুস্থ নন বলে জানিয়েছেন স্থানীয় এক জনপ্রতিনিধি। পুলিশ বলছে, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেয়া হবে।
একই জেলায় মোটর সাইকেল না পেয়ে বাবাকে কিশোর ছেলের আগুনে পুড়িয়ে হত্যার রেশ কাটতে না কাটতেই এবার মাকে মারধরের ঘটনা ঘটালেন ছেলে।
গত ১৫ মার্চ ফরিদপুর শহরে নিজ বাড়িতে ছেলের দেয়া আগুনে দগ্ধ হন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার ভাই এ টি এম রফিকুল হুদা। ছয় দিন পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি। এই ঘটনায় রফিকুল হুদার ছেলের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
এই ঘটনায় সারা দেশের মত ফরিদপুর শহরেও নিন্দার ঝড় বইছে। এই সমালোচনার মধ্যেই আরও একটি নৃশংসতা দেখলো শহরটি।
ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান, ওই যুবক প্রায়ই তার মা জহুরুন নেছার উপর অত্যাচার করতেন। সপ্তাহ খানেক আগে ভুক্তভূগী নারী বিষয়টি পুলিশকে জানান।
এই পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার ওই বৃদ্ধাকে রাস্তায় ফেলে ছেলে নির্যাতন করছে বলে খবর পেয়ে ছুটে যায় বাহিনীটির কর্মীরা। পরে বদরুর করিমকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
স্থানীয় পৌর কমিশনার আরেফিন সাগর এই বিষয়ে বলেন, ‘স্বপন অনেক আগে থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলো।’ তিনি বলেন, ‘স্বপন মাঝে মধ্যেই এলাকায় এমনকি সরকারি অফিসগুলো গিয়ে হামলা চালাতো।’
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













