বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভুয়া এএসপি মাকসুদুর রহমান গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের এক কর্মকর্তার কাছে নিজেকে এএসপি পরিচয় দিয়ে ফায়দা লুটার চেষ্টাকালে মাকসুদুর রহমান (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সঙ্গবদ্ধ প্রতারক চক্রের সদস্য।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নিজেকে এএসপি পরিচয় দিয়ে পুলিশ অফিসারদের কাছ থেকে বিভিন্নভাবে ফায়দা লুটে নিয়ে আসছিল।

গ্রেফতারকৃত মাকসুদুর রহমান চাঁদপুর পুরান বাজার এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি ফতুল্লার দেলপাড়া কলেজ রোড এলাকায় বসবাস করেন। এ ঘটনায় ফতুল্লা মডেল থানার এসআই ফায়হজুর রহমান বাদী হয়ে ভুয়া এএসপি মাকসুদুর রহমানের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, দুপুরে নারায়ণগঞ্জ পুলিশের হেডকোয়াটারের এএসপি ডেল্টা-১ লিমন রায়কে (ব্রেভো) মাসদাইরস্থ নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স থেকে বের হওয়ার পর মাকসুদুর রহমান নিজেকে এএসপি পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এসময় মাকসুদুর রহমানের কথাবর্তা সন্দেহে হলে এএসপি ডেল্টা-১ লিমন রায় স্যার তার বিষয় নানাভাবে প্রশ্ন করে যাচাই-বাছাই করে ভুয়া হিসেবে মনে হয়। পরে স্যার ফতুল্লা মডেল থানা পুলিশকে অবগত করে তাকে গ্রেফতারের নির্দেশ দেন।

তিনি আরো জানান, মাকসুদ মূলত জমির দালাল। তিনি প্রতারক চক্রের সক্রিয় সদস্য। নিজেকে এএসপি পরিচয়ে পুলিশ অফিসারসহ ফতুল্লার বিভিন্ন এলাকার লোকদের সঙ্গে প্রতারনা করে আসছিল। তাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে- তিনি জমির দালালি করে, মানুষকে জিম্মি করে ফায়দা লুটে। তাকে রিমান্ডে এনে তার সঙ্গে অন্য প্রতারকদের তথ্য বের করে গ্রেফতার করা সম্ভব হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত