নারায়ণগঞ্জে ভুয়া ট্রাফিক সার্জেন্ট আটক


নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় ভুয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. রুবেল (৫০) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। চাষাঢ়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রুবেলকে আটক করা হয়।
প্রতারক মো. রুবেল সিদ্ধিরগঞ্জ থানার এসিআই পানির কল রোড এলাকার ফজলুর রহমানের ছেলে।
ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (টিআই) একেএম শরফুদ্দীন জানান, প্রতিদিনের মতো দুপুরে চাষাঢ়ার মোড়ে একটি প্রাইভেটকারের কাগজপত্র দেখতে চাইলে ওই চালক সবই ভুয়া কাগজপত্র দেখান। পরে তার কাছ থেকে গাড়ির ভুয়া কাগজপত্র সম্পর্কে জানতে চাইলে মো. রুবেলর বিষয়ে জানান। পরে পুলিশের একটি টিম ওই চালকের দেখানো ও তথ্য অনুযায়ী পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। ওই সময় তার সঙ্গে থাকা শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভুয়া স্লিপ, যশোর থানা, চাঁদপুর, রাজবাড়ী থানার ভুয়া স্লিপ, ৬টি ভুয়া ড্রাইভিং লাইসেন্সসহ নগদ ৪৫ হাজার টাকা জব্দ করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













