ফায়ার স্টেশনের ফটকে বাসের ধাক্কা, আহত ৭


চট্টগ্রাম ইপিজেডগামী শ্রমিক পরিবহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের ফটকে ধাক্কা দিলে সাত নারী পোশাক শ্রমিক আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টা ২০মিনিটে এ দুর্ঘটনা ঘটে। আহতরা বিভিন্ন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতরা হলেন, চকবাজার এলাকার ঝর্না (৪০), জবা মজুমদার (৩৫), তসলিমা আক্তার (২৫), সুমি আক্তার (২৬), নীলিমা বড়ুয়া (৩৬), ডিসি রোড এলাকার ঋতুপর্ণা (১৮) ও ব্যাটারি গলি এলাকার আঁখি দাশ (৩১)।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের অপারেটর প্রহলদ কুমার জানান, ইপিজেডের প্যাসিফিক জিনস প্রতিষ্ঠানের শ্রমিক পরিবহনকারী চট্টমেট্রো ১১-১১১৫ নম্বর বাসটি ব্রেক ফেল করে ফায়ার স্টেশনের ফটকে ধাক্কা খায়। পরে দ্রুত ফায়ার স্টেশনের তিনটি গাড়ি উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন













